চাঁদপুর, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৃতীয় উপজেলা নির্বাচনে চাঁদপুরের আটটির মধ্যে আওয়ামী লীগ তিনটি এবং বিএনপি সমর্থিত প্রার্থীরা দু'টি উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ।
ভোর ৫টার দিকে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক তাজুল ইসলামের কার্যালয় থেকে এ ফলাফল পাওয়া যায়।
সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মো. ইউসুফ গাজী ৮০ হাজার ৬০১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপিন দেওয়ান মো. শফিকুজ্জাান পেয়েছেন ৫৭ হাজার ৯৪০ ভোট।
কচুয়া উপজেলায় চেয়ারম্যান পদে আ. লীগের আইয়ূব আলী পাটোয়ারী ৮৮ হাজার ২৬০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহজালাল প্রধান পান ১৩ হাজার ১৪০ ভোট।
শাহরাস্তি উপজেলায় বিএনপির দেলোয়ার হোসেন ৩৯ হাজার ১৬৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়াহেদুর রহমান বাঙ্গালি পান ৩৭ হাজার ২৬৫ ভোট।
মতলব (উত্তর) উপজেলায় আ. লীগের মো. মিজানুর রহমান ৫২ হাজার ৯৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. নুরুল হক সরকার পেয়েছেন ৩৮ হাজার ৪৬৪ ভোট।
মতলব (দক্ষিণ) উপজেলায় বিএনপির আব্দুর শুক্কুর পাটোয়ারী ২৭ হাজার ৬১৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগের মো. হোসেন পাটোয়ারী পান ২৫ হাজার ৬৯ ভোট।
হাইমচর উপজেলায় আ. লীগের মো. শাহজাহান মিয়া ১১ হাজার ৫৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপির অ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান পান ১১ হাজার ৩৭৯ ভোট।
হাজীগঞ্জ উপজেলায় আ. লীগের আব্দুর রশীদ মজুমদার ৫১ হাজার ৭১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. নজরুল ইসলাম তালুকদার পান ৩৭ হাজার ৩০৭ ভোট।
ফরিদগঞ্জে বিএনপির মোজাম্মেল হক ৩৬ হাজার ৭৬৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. লীগের মো. আব্দুল বারি মিয়াজি পান ২৩ হাজার ১৭৫ ভোট।
বৃহস্পতিবার সকাল ৮টায় সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়।
গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। এগুলো হল- খাগড়াছড়ির দীঘিনালা, কক্সবাজারের উখিয়া, কুমিল্লার বরুড়া, লক্ষ্মীপুরের রামগঞ্জ, সিরাজগঞ্জের বেলকুচি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০৫১৫ ঘ.
bdnews24