সুনামগঞ্জ, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ১১টি উপজেলায় চেয়ারম্যান পদে ৫টিতে বিএনপি, ৪টিতে আওয়ামী লীগ, ১টিতে জামায়াত এবং ১টিতে নির্দলীয় প্রার্থী জয়ী হয়েছেন।
সদর উপজেলায় নির্দলীয় দেওয়ান জয়নুল জাকেরিন ৩৭ হাজার ২৪২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম নির্দলীয় আব্দুস সাত্তার পেয়েছেন ২৫ হাজার ৭৭১ ভোট।
ছাতক উপজেলায় বিএনপি নেতা মিজানুর রহমান চৌধুরী ৫৩ হাজার ৫২০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আবরু মিয়া পেয়েছেন ৪০ হাজার ৯৬৯ ভোট।
দোয়ারাবাজার উপজেলায় জামায়াত নেতা আব্দুল কুদ্দুস ৪৩ হাজার ৮২৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নেতা আব্দুর রহিম পেয়েছেন ১৯ হাজার ১৪২ ভোট।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বিএনপির ফারুক আহমদ ১৯ হাজার ৭৬৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আবুল কালাম পেয়েছেন ১৯ হাজার ২৪১ ভোট।
শাল্লা উপজেলায় আওয়ামী লীগ নেতা অবনী মোহন দাস ১৯ হাজার ৯৬৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি আব্দুল্লাহ আল মাহমুদ পেয়েছেন ১৫ হাজার ৩৯৭ ভোট।
বিশম্ভরপুর উপজেলায় বিএনপি নেতা তোফাজ্জল হোসেন ১৪ হাজার ৪৭৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নেতা হারুনুর রশিদ পেয়েছেন ১৪ হাজার ২৫৮ ভোট।
জগন্নাথপুর উপজেলায় আওয়ামী লীগ নেতা আকমল হোসেন ১৯ হাজার ৩৬১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা আতাউর রহমান পেয়েছেন ১৯ হাজার ৬১ ভোট।
দিরাই উপজেলায় বিএনপি নেতা আব্দুল কুদ্দুস ৩১ হাজার ৬৫৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের তোফায়েল আহদম চৌধুরী পেয়েছেন ২৪ হাজার ৫৬৪ ভোট।
জামালগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ নেতা ইউসুফ আল আজাদ ১৭ হাজার ৬৯৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি নেতা শাসসুল আলম পেয়েছেন ১৬ হাজার ৩২০ ভোট।
তাহিরপুর উপজেলায় বিএনপি নেতা আনিসুল হক ২১ হাজার ৩৪৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা জালাল উদ্দিন পেয়েছেন ১৪ হাজার ৫৩৩ ভোট।
ধর্মপাশা উপজেলায় ৩১ হাজার ৯১১ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আব্দুল আওয়াল তালুকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নির্দলীয় প্রার্থী একেএম খসরুজ্জামান বাবলু পেয়েছেন ১১ হাজার ২৫১ ভোট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএইচবি/০৫৩৫ ঘ.
bdnews24