দিনাজপুর, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের ১৩টি উপজেলার তিনটির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে একটিতে বিএনপি, একটিতে আওয়ামী লীগ এবং আরেকটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন।
বোচাগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন চৌধুরী ইগলু। রিক্সা প্রতীকে তিনি পেয়েছেন ৩২ হাজার ৯২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা আবু সৈয়দ হোসেন মাছ প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৬৭১ ভোট।
ঘোড়াঘাট উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগের কাজী শুভ রহমান চৌধুরী। আনারস প্রতীকে তিনি পেয়েছেন ২৬ হাজার ৭০৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগেরই মো. আব্দুর রাফে খন্দকার ছাতা প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ২২৬ ভোট।
কাহারোল উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালেক সরকার। চেয়ার প্রতীকে তিনি পেয়েছেন ৩৩ হাজার ৫৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের গোপেশ চন্দ্র রায় আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৩৬৮ ভোট।
রাত সাড়ে পৌনে ২টার দিকে রিটার্নিং কর্মকর্তা দিলীপ কুমার বণিক একথা জানান। বাকি উপজেলার ভোট গণনা চলছে।
বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন।
গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। এগুলো হচ্ছে- খাগড়াছড়ির দীঘিনালা, কক্সবাজারের উখিয়া, কুমিল্লার বরুড়া, লক্ষ্মীপুরের রামগঞ্জ, সিরাজগঞ্জের বেলকুচি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এজে/০২০৩ ঘ.
bdnews24