২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীর পবায় জামায়াত নেতা জয়ী

রাজশাহীর নয়টি উপজেলার একটির ফলাফল পাওয়া গেছে। পবা উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জামায়াত নেতা মকবুল হোসাইন। চাকা প্রতীকে তিনি পেয়েছেন ৭৭ হাজার ৪৯৩ ভোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 06:16 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

রাজশাহী, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর নয়টি উপজেলার একটির ফলাফল পাওয়া গেছে। পবা উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন জামায়াত নেতা মকবুল হোসাইন। চাকা প্রতীকে তিনি পেয়েছেন ৭৭ হাজার ৪৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ইয়াছিন আলী ছাতা প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার সাত ভোট। রিটার্নিং কর্মকর্তা আব্দুল বারিক রাত ১২টার দিকে এ কথা জানান। জেলার অন্যান্য উপজেলার ভোট গণনা চলছে। বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। এগুলো হল- খাগড়াছড়ির দীঘিনালা, কক্সবাজারের উখিয়া, কুমিল্লার বরুড়া, লক্ষ্মীপুরের রামগঞ্জ, সিরাজগঞ্জের বেলকুচি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/১২১৭ ঘ.