২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এগিয়ে

এ পর্যন্ত পাওয়া ১৩টি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ১০টি এবং বিএনপি তিনটিতে বিজয়ী হয়েছেন। মাগুরার মোহাম্মদপুর, খুলনার রূপসা, পিরোজপুরের নাজিরপুর, জামালপুর সদর, রংপুরের বদরগঞ্জ ও কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2009, 04:41 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, ২২ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এ পর্যন্ত পাওয়া ১৩টি উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ১০টি এবং বিএনপি তিনটিতে বিজয়ী হয়েছেন। মাগুরার মোহাম্মদপুর, খুলনার রূপসা, পিরোজপুরের নাজিরপুর, জামালপুর সদর, রংপুরের বদরগঞ্জ ও কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন। কিশোরগঞ্জের ১৩টি উপজেলার মধ্যে ৫টির ফলাফলে চারটিতে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান বিজয়ী হয়েছেন। একটি জয় পেয়েছে বিএনপি। আওয়ামী লীগ সমর্থিতরা বিজয়ী হয়েছেন, মিঠামইন, বাজিতপুর, কুলিয়ারচর ও ভৈরব উপজেলায়। ইটনা উপজেলায় বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী। এ ছাড়া পিরোজপুরের কাউখালী ও জিয়ানগরে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন। বেশির ভাগ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধিরা। বৃহস্পতিবার সারাদেশে একযোগে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ হয়। এটা দেশের তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন। গোলযোগের কারণে ৪৮১টি উপজেলার মধ্যে ছয়টিতে নির্বাচন স্থগিত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটক/প্রতিনিধি/এমএইচবি/২৩৩১ ঘ.