ঢাকা জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জ-১ আসনের বিএনপি দলীয় সাবেক সাংসদ নজির হোসেন ও জামালপুরের বকশীগঞ্জ থানা বিএনপির সভাপতি আবদুর রউফ তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে ।
বুধবার বিএনপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারপার্সনের নির্দেশে তাদের বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলের সব পর্যায়ের পদ থেকে তাদের অব্যাহতি ও প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২১১২ঘ.
bdnews24