ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাপ্তাহিক ছুটি শুক্রবারের পরিবর্তে রোববার করার ব্যাপারে সারাদেশে জনমত তৈরি করতে ব্যবসায়ী নেতাদের পরামর্শ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
বুধবার তিনি বলেছেন, "সাপ্তাহিক ছুটি শুক্রবারের পরিবর্তে রোববার করার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। তবে আমরা এখন এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেব না।" তিনি জানান, ব্যবসায়ী নেতারা জনমত তৈরি করার পর সার্বিক বিষয় বিবেচনা করে পরে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মুহিত সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
এফবিসিসিআই সভাপতি আনিসুল হক বলেন, "অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে আমরা ব্যবসায়ী স
bdnews24