২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী আসন: দল বা জোটে যোগ দেওয়ার বিষয়ে জানাতে চিঠি দিয়েছে ইসি

প্রাপ্ত আসনের আনুপাতিক হিসাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সংরক্ষিত নারী আসনের ৩৯টি, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট পাঁচটি এবং স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন পাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 12:46 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রাপ্ত আসনের আনুপাতিক হিসাবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সংরক্ষিত নারী আসনের ৩৯টি, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট পাঁচটি এবং স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন পাবে। ইসি সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব ফরহাদ আহম্মদ খান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। ফরহাদ আহম্মদ খান আরো জানান, স্বতন্ত্র প্রার্থীরা যে জোটে যাবে তাদের একটি নারী আসন বেড়ে যাবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন অনুষ্ঠানে ভোটার তালিকা তৈরি করার জন্য দল বা জোটে যোগ দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার জন্য মঙ্গলবার আটটি রাজনৈতিক দল ও চারজন স্বতন্ত্র প্রার্থীকে চিঠি দিয়েছে ইসি। নির্বাচন কমিশন সচিবালয়ের উপ সচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''আওয়ামী লীগ ও বিএনপিসহ সংসদে প্রতিনিধিত্বকারী আটটি রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক/মহাসচিব ও চারজন স্বতন্ত্র প্রার্থীকে এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে। '' আগামী ২ ফেব্র"য়ারির মধ্যে এসব সাংসদ ও রাজনৈতিক দলকে যোগদানের বিষয়ে জানাতে বলা হয়েছে। দলগুলোকে চিঠিতে বলা হয়েছে, সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের জন্য সংশ্লিষ্ট দলে কোনো স্বতন্ত্র প্রার্থী যোগ দিয়েছে কিনা বা কোনো দল জোটে যোগ দিয়েছে কি না