২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদিন পর উপজেলা নির্বাচন

দীর্ঘ প্রতীক্ষিত তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনের আর মাত্র একদিন বাকি। প্রায় দেড় যুগের মধ্যে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় এ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচন কমিশন (ইসি) সব প্রস্তুতি সম্পন্ন করেছে। বিস্তারিত জানাচ্ছেন মঈনুল হক চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 02:23 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

মঈনুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দীর্ঘ প্রতীক্ষিত তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচনের আর মাত্র একদিন বাকি। প্রায় দেড় যুগের মধ্যে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থানীয় এ নির্বাচন। ইতোমধ্যে নির্বাচন কমিশন (ইসি) সব প্রস্তুতি সম্পন্ন করেছে। নবম সংসদ নির্বাচনের মতোই শান্তিপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, ভোটাররা যাতে নিরাপদে ভোটকেন্দ্রে আসতে পারে এবং নির্বিঘে