২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের ধারণায় এখনো বাকশালী চেতনা : বিএনপি

দলীয় প্রার্থী-সমর্থকদের মারধোর ও ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে উপজেলা নির্বাচন নিরপেক্ষ ও শঙ্কামুক্ত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে তারা সংসদ নির্বাচনের পর থেকে দলীয় নেতাকর্মীদের ওপরে আওয়ামী লীগের হামলা-নির্যাতন বন্ধের দাবিও জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 12:11 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দলীয় প্রার্থী-সমর্থকদের মারধোর ও ভয় ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে উপজেলা নির্বাচন নিরপেক্ষ ও শঙ্কামুক্ত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে তারা সংসদ নির্বাচনের পর থেকে দলীয় নেতাকর্মীদের ওপরে আওয়ামী লীগের হামলা-নির্যাতন বন্ধের দাবিও জানিয়েছে। সোমবার বিকালে গুলশানে বিএনপি চেয়ার পারসনের কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে মহাসচিব খন্দকার দেলোয়ার এসব দাবি জানান। দেলোয়ার বলেন, "সারাদেশে ছাত্রলীগের বিবদমান গ্র"পের সংঘর্ষ, হল দখল এবং বিএনপি'র নেতা-কর্মীদের বাড়িঘর ও এলাকা ছাড়ার ঘটনায় স্পষ্টই প্রতীয়মান হচ্ছে আওয়ামী লীগের ধ্যান ধারণায় এখনো একদলীয় বাকশালী চেতনা কাজ করছে।" তিনি আরো বলেন, "আমরা আশঙ্কা করছি আওয়ামী লীগ বিরোধী দলের যে সহযোগিতার কথা বলেছে তা কেবল তাদের বাগাড়ম্বর। কার্যত তারা বিরোধী দল নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।" ২৯ ডিসেম্বরের নির্বাচনের পর থেকে এই পর্যন্ত সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে বিএনপি'র ১৬ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছে বলে দাবি করেন এ বিএনপি নেতা। বিএনপি মহাসচিব উপজেলা নির্বাচন নিরপেক্ষ হবে কি না তা নিয়েও সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, "আমাদের দলীয় প্রার্থীদের ভয় ভীতি দেখিয়ে নির্বাচন থেকে বিরত রাখার হুমকি দিচ্ছে সরকারী দলের লোকজন। ইতিমধ্যে বগুড়ার কাহালুতে একজন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীকে তারা হত্যা করেছে। তাদের ভয়ে আমাদের প্রার্থীরা বিভিন্ন স্থানে প্রচার প্রচারণায় অংশ নিতে পারছে না।" দেলোয়ার উপজেলা নির্বাচনের প্রার্থীরা যেন নির্ভয়ে প্রচারণা চালাতে পারে ও ভোটাররা নির্বিঘে