ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তথ্য অধিকার অধ্যাদেশ আইনে পরিণত করার আগে তা আরও যাচাই-বাছাই করতে নতুন তথ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন সংবাদ মাধ্যমের সম্পাদকরা।
সরকারি বিজ্ঞাপন বিতরণ ও বিল পরিশোধ প্রক্রিয়া সহজ করা এবং নিউজ প্রিন্ট কাগজের দাম সহনশীল পর্যায়ে নিয়ে আসার দাবিও জানিয়েছেন তারা।
তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর আবুল কালাম আজাদ মঙ্গলবার বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেন।
মন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে নির্ভয়ে কথা বলার অধিকার ও যথাযথ মর্যাদা দেওয়ার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন সম্পাদকরা।
ইন্ডিপেনডেন্ট সম্পাদক ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মাহবুবুল আলম বলেন, "দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে এ সরকারকে একটি বড় বিজয়ের মাধ্যমে নির্বাচিত করেছে। তাই জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে সরকারের বড় সমালোচনাও হতে পারে। এক্ষেত্রে সরকারকে উদার মন নিয়ে সবকিছু দেখতে হবে।"
আমার দেশের উপদেষ্টা সম্পাদক আতাউস সামাদ বলেন, "আমরা অনেকদিন ধরেই অবাধ তথ্য প্রবাহের জন্য কথা বলেছি। অবাধ তথ্য প্রবাহের যে অধিকার আমরা অর্জন করেছি, তা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেদিকে সরকারকে খেয়াল রাখতে হবে।"
ডেইলি স্টারের মাহফুজ আনাম বলেন, "সমালোচকরাই আপনাদের (সরকার) ভালো বন্ধু, শুধু এটাই বলতে চাই।"
নবযুগের গোলাম সারওয়ার বলেন, "গণমাধ্যমের চোখ অত্যন্ত তীক্ষ
bdnews24