২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীর জলঢাকায় চেয়ারম্যান পদে ৩ প্রার্থী নিয়ে বিপাকে আ. লীগ

নীলফামারীর জলঢাকা উপজেলায় নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। উপজেলায় আওয়ামী লীগ একক প্রার্থী বাছাই করলেও আরও দুই নেতা এখনও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে নেতা-কর্মী ও সমর্থকরা পড়েছেন বিপাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2009, 12:43 PM

Updated : 26 Aug 2022, 10:55 AM

নীলফামারী, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারীর জলঢাকা উপজেলায় নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। উপজেলায় আওয়ামী লীগ একক প্রার্থী বাছাই করলেও আরও দুই নেতা এখনও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে নেতা-কর্মী ও সমর্থকরা পড়েছেন বিপাকে। আওয়ামী লীগের তিনজন ছাড়াও চেয়ারম্যান পদে জাতীয় পার্টি (জাপা), বিএনপি ও জামায়াতের একজন করে প্রার্থী রয়েছেন। ভাইস চেয়ারম্যান পদের জন্য প্রার্থী হয়েছেন ছয়জন। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন চারজন। আগামী ২২ জানুয়ারি দেশের ৬৪টি জেলার ৪৮১টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রত্যেকটি উপজেলা পরিষদে একজন চেয়ারম্যান এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানসহ দুজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবে ভোটাররা। জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনসার আলী মিন্টু, সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল ও সদস্য কামরুল আলম কবীর, জাপার শাহ আব্দুল কাদের চৌধুরী বুলু, বিএনপির সামসুজ্জামান সামু ও জামায়াতের সৈয়দ আলী। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ভোটে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী মনোনীত হয়েছেন সহীদ হোসেন রুবেল। তিনি রিকশা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। কিন্তু আওয়ামী লীগের অপর দুই নেতা প্রচারণার মাঠে থাকায় দলের নেতা-কর্মী ও সমর্থকরা পড়েছেন বিপাকে। এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনসার আলী মিন্টু (ছাতা প্রতীক) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তৃণমুল পর্যায়ের নেতা-কর্মীদের সিদ্ধান্ত আমি মেনে নিয়েছিলাম। কিন্তু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর সর্বস্তরের মানুষ আমাকে ঘেরাও করে রাখে। ফলে নির্বাচনে নামতে বাধ্য হয়েছি।" তিনি বলেন, "আগামী ২২ জানুয়ারির নির্বাচনে বিজয় নিশ্চিত করে এই উপজেলা শেখ হাসিনাকে উপহার দিব।" সাধারণ সম্পাদক সহীদ হোসেন রুবেল বলেন, "আওয়ামী লীগের তিনজন প্রার্থী হওয়ায় সাধারণ ভোটারসহ নেতা-কর্মীরা দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন।" তবে তার সঙ্গে বিএনপি'র সামসুজ্জামান সামুর প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন রুবেল। কামরুল আলম কবীর (চাকা প্রতীক) বলেন, "জলঢাকা উপজেলা আওয়ামী লীগের অযোগ্য নেতা-কর্মীরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। উপজেলা নির্বাচন একটি স্থানীয় সরকার নির্বাচন। জনগণের ইচ্ছায় আমি নির্বাচন করছি।" আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নীলফামারী