২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় জয়, ফিরে গেলেন রেহানা

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ঢাকা এসেছেন। ওদিকে, সপরিবারের ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সজীব ওয়াজেদ জয় শুক্রবার রাত আড়াইটায় দেশে এসে পৌঁছান। সঙ্গে তার স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার, মেয়ে সোফিয়া, শ্বাশুড়ি এবং শ্যালকও এসেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2009, 05:41 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ঢাকা এসেছেন। ওদিকে, সপরিবারের ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা। প্রধানমন্ত্রীর তথ্য সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সজীব ওয়াজেদ জয় শুক্রবার রাত আড়াইটায় দেশে এসে পৌঁছান। সঙ্গে তার স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার, মেয়ে সোফিয়া, শ্বাশুড়ি এবং শ্যালকও এসেছেন। আবুল কালাম আজাদ আরও জানান, শেখ রেহানা, তার ছেলে ববি, পুত্রবধূ পেপপি, মেয়ে রূপন্তী ও টিউলিপ শনিবার ভোরে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন। শেখ রেহানা ও তার মেয়ে রূপন্তী গত ১৩ ডিসেম্বর এবং ববি, পেপপি ও টিউলিপ ২২ ডিসেম্বর দেশে আসেন। রেহানা ও রূপন্তী দেশের দক্ষিণাঞ্চলে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারাভিযানে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/এসি/১১৪২ ঘ.