ঢাকা, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সুইস কনফেডারেশনের প্রেসিডেন্ট হ্যান্স-রুডল্ফ মার্জ বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
এক বার্তায় সুইস ফেডারেল কাউন্সিলের পক্ষে প্রেসিডেন্ট মার্জ শেখ হাসিনাকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রী হিসাবে তার সাফল্য কামনা করেন।
বৃহস্পতিবার স্থানীয় সুইস দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শুভেচ্ছা বার্তায় প্রেসিডেন্ট মার্জ বলেন, "আমি আপনার ব্যক্তিগত সুস্বাস্থ্য এবং রাষ্ট্রের ভবিষ্যত প্রগতি কামনা করছি।"
এতে আরো বলা হয়, "বাংলাদেশের সা
bdnews24