ঢাকা, জানুয়ারি ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- যুক্তরাষ্ট্রের মতো বাংলাদেশের জনগণও পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। জনগণ ভোট দিয়েছে দ্রুত উন্নয়ন, জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব এবং দ্রব্যমূল্য কমানোর পক্ষে।
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের ২০০৮ সালের নির্বাচন কেন্দ্রিক পরিবর্তন' শীর্ষক এক আলোচনা সভায় শেখ রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক টিউলিপ এ মত দেন।
টিউলিপ এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কাছ থেকে দেখার নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এ অনুষ্ঠানে। মার্কিন নির্বাচনের অভিজ্ঞতার সঙ্গে বাংলাদেশের সদ্য সমাপ্ত নির্বাচনের তুলনাও করেন তিনি।
শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনের প্রচারণায় খালা শেখ হাসিনার কয়েকটি জনসভায়ও উপস্থিত ছিলেন।
এ আলোচনায় সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক হারুন অর রশীদ ।
সভাটি অনুষ্ঠিত হয় সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে লেকচার থিয়েটারের আর সি মজুমদার মিলনায়তনে।
টিউলিপ বলেন, "বাংলাদেশের জনগণ মৌলবাদ ও সা
bdnews24