গাজায় ইসরায়েলী অভিযানের নিন্দা জানিয়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
ফিলিস্তিনের গাজায় রক্তক্ষয়ী ইসরায়েলী সামরিক অভিযানের নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ শেষে পল্টন থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে জামায়াত ও অঙ্গদল শিবিরের নেতাকর্মীরা।
