২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবিধানিক সরকারের যাত্রা শুরু হলো: সাকা চৌধুরী

মহাজোট সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানকারী অন্যতম বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, অসাংবিধানিক সরকারের বিদায়ের পাশাপাশি সাংবিধানিক সরকারের যাত্রা শুরু হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 03:56 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মহাজোট সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানকারী অন্যতম বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, অসাংবিধানিক সরকারের বিদায়ের পাশাপাশি সাংবিধানিক সরকারের যাত্রা শুরু হলো। অন্যদিকে বিকল্পধারা প্রধান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, "যে দায়িত্ব নতুন সরকারের কাঁধে পড়েছে, আমি আশাকরি তা পালনে সরকার সফল হবেন।" সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সাকা চৌধুরী আশা প্রকাশ করে বলেন, "নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা তার দেওয়া প্রতিশ্র"তি অনুযায়ী জাতিকে ১০ টাকা কেজিতে চাল, বিনামূল্যে সার এবং প্রত্যেক পরিবারের একজন সদস্যকে চাকরি দেবেন।" বিএনপি নেতারা ১০টাকা কেজি চাল ও বিনামূল্যে সার দেওয়ার যে কথিত প্রতিশ্র"তির কথা বলে আসছেন তার সঙ্গে দ্বিমত প্রকাশ করে আওয়ামী লীগ ইতিমধ্যেই বলেছে, প্রকৃতপক্ষে প্রতিশ্র"তি ছিল কম দামে চাল ও খোলাবাজারে উন্মুক্তভাবে (ফ্রি মার্কেট) সার বিক্রির ব্যবস্থার অঙ্গীকার। নতুন সরকারের মন্ত্রী সভা 'ভালো হবে' বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। মঙ্গলবার শেখ হাসিনার নেতৃত্বে মহাজোটের নতুন সরকারের মন্ত্রী সভা শপথ নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তারা এমন মন্তব্য করেন। বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, "এর মধ্যে দিয়ে অসাংবিধানিক সরকারের বিদায়ের পাশাপাশি সাংবিধানিক সরকারের যাত্রা শুরু হলো। নতুন সরকারের কাছে জাতির প্রত্যাশা তারা ১০ টাকা কেজি মূল্যে চাল, বিনামূল্যে সার এবং প্রত্যেক পরিবারের একজন সদস্যকে চাকরি দেবেন।" তিনি বলেন, "চারদলের প্রত্যাশা দেশে যেন আর কোনদিন অসাংবিধানিক সরকার ক্ষমতায় না আসে সে ব্যাপারে সরকার সচেতন থাকবে। তারা নতুন রূপে, নতুন চেহারায় নিজেদের আদর্শকে সমুন্নত রেখে দেশ ও জনগণের স্বার্থে কাজ করবে।" নিজের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ প্রসঙ্গে সাকা চৌধুরী বলেন, "আমি যুদ্ধাপরাধী নই। উনারা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করলে আমি সহায়তা করবো।" নতুনদের মন্ত্রী করা প্রসঙ্গে তিনি বলেন,"এটা সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ার। নতুনদের কাছ থেকে নতুন নতুন চিন্তা ও পরিকল্পনা বেরিয়ে আসবে। নতুন মন্ত্রী সভা ভালো হবে। আমি তাদের সাফল্য কামনা করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি/এসকে/২১৫৫ঘ.