২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শপথ নিচ্ছেন ২৩ মন্ত্রী, ৮ প্রতিমন্ত্রী

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সরকারে পূর্ণ মন্ত্রী থাকছেন ২৩ জন। প্রতিমন্ত্রী আট জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আহমেদ দীপু ও এহসানুল হক বাবু বঙ্গভবনের দরবার হল থেকে জানাচ্ছেন, মোট ৩১ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ নেওয়ার আনুষ্ঠানিকতা চূড়ান্ত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তারা শপথ নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2009, 12:05 PM

Updated : 26 Aug 2022, 10:54 AM

ঢাকা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সরকারে পূর্ণ মন্ত্রী থাকছেন ২৩ জন। প্রতিমন্ত্রী আট জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আহমেদ দীপু ও এহসানুল হক বাবু বঙ্গভবনের দরবার হল থেকে জানাচ্ছেন, মোট ৩১ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর শপথ নেওয়ার আনুষ্ঠানিকতা চূড়ান্ত হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই তারা শপথ নেবেন। পূর্ণ মন্ত্রীদের তালিকায় রয়েছেন- মতিয়া চৌধুরী, আবুল মাল আব্দুল মুহিত, একে খন্দকার, আব্দুল লতিফ সিদ্দিকী, ব্যারিস্টার শফিক আহমেদ, রাজিউদ্দিন রাজু, অ্যাডভোকেট সাহারা খাতুন, সৈয়দ আশরাফুল ইসলাম, খোন্দকার মোশাররফ হোসেন, রেজাউল করিম হিরা, আবুল কালাম আজাদ, ডা. আফম রুহুল হক, ডা. দীপু মনি, ডা. আফছারুল আমীন, ড. আব্দুর রাজ্জাক, এনামুল হক মোস্তফা শহীদ, নূরুল ইসলাম নাহিদ, আব্দুল লতিফ বিশ্বাস, সৈয়দ আবুল হোসেন, মো. ফারুক খান, রমেশ চন্দ্র সেন। এছাড়া মন্ত্রীদের তালিকায় রয়েছেন জাতীয় পার্টির নেতা জিএম কাদের ও সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়