২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহত নিত্যলালকে দেখতে হাসপাতালে খালেদা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আওয়ামী লীগ কর্মীদের হামলায় গুরুতর আহত নিত্যলাল দাসকে দেখতে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর অ্যাপেলো হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি নিত্যলালের পাশে কিছুক্ষণ সাময় কাটান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 10:53 AM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কুলিয়ারচরে আওয়ামী লীগ কর্মীদের হামলায় গুরুতর আহত নিত্যলাল দাসকে দেখতে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর অ্যাপেলো হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি নিত্যলালের পাশে কিছুক্ষণ সাময় কাটান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন। নির্বাচনের পরদিন মঙ্গলবার রাতে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন কর্মী পৌর বিএনপির সদস্য নিত্যলাল দাশকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তার পরিবারের সদস্যদের ওপরও হামলা চালানো হয়। পুলিশ বলছে, স্থানীয় আওয়ামী লীগের কর্মী আব্দুল মনসুর রুবেলের নেতৃত্বে ওই হামলা চালানো হয়। হাসপাতালে নিত্যলাল দাসের পরিবারের এক সদস্য খালেদা জিয়ার কাছে ওইদিনের ঘটনার বর্ণনাও দেন। এ সময় দলের সহসভাপতি অধ্যাপিকা সারোয়ারি রহমান এবং কুলিয়ারচর আসনের বিএনপি প্রার্থী শরীফুল আলম হাসপাতালে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২১৩০ ঘ.