২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের পর আন্দোলন কর্মসূচি দেবে আওয়ামী লীগ

শেখ হাসিনার মুক্তি, জরুরি অবস্থা প্রত্যাহার এবং উপজেলা নির্বাচন পিছানেরা দাবিতে ঈদের পর আন্দোলন কর্মসূচি দেবে আওয়ামী লীগ। ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান মঙ্গলবার এ কথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2008, 05:36 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তি, জরুরি অবস্থা প্রত্যাহার এবং উপজেলা নির্বাচন পিছানেরা দাবিতে ঈদের পর আন্দোলন কর্মসূচি দেবে আওয়ামী লীগ। ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান মঙ্গলবার এ কথা বলেছেন। রাজশাহীর বাঘার চারঘাট উপজেলার ষোলোয়া ইউনিয়নের বিএনপির বেশকিছু নেতাকর্মী বিকেলে জিল্লুরের সঙ্গে দেখা করে আওয়ামী লীগে যোগ দেন। গুলশানের নিজ বাসায় এ যোগদান অনুষ্ঠানে জিল্লুর রহমান সাংবাদিকদের আরও বলেন "এখনও কিছু সমস্যা রয়ে গেছে। শেখ হাসিনার নিঃশর্ত মুক্তি, জরুরি অবস্থা প্রত্যাহার এবং উপজেলা নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবিতে ঈদের পর আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।" আগামী ১২ অক্টোবর সারাদেশে চারদলীয় জোটের কর্মসূচি প্রসঙ্গে জিল্লুর রহমান বলেন, "রাজনৈতিক দলের নিবন্ধনের ব্যবস্থা না থাকলেই ভাল হতো। আমরা নিবন্ধনের শর্ত শিথিলের জন্য কর্মসূচি দেব।" চারদলীয় জোট উপজেলা নির্বাচনের তারিখ পুনর্নির্ধারণ, জরুরি অবস্থা প্রত্যাহার, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ বাতিল, গ্যাটকো-নাইকো-বড়পুকুরিয়ার খনি দুর্নীতি মামলা প্রত্যাহার এবং ঈদের আগেই জোটের আটক সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে ১২ অক্টোবর সারাদেশে সমাবেশের কর্মসূচি দিয়েছে । বিএনপি নির্বাচনে অংশ না নিলে আওয়ামী লীগ কী করবে জানতে চাইলে জিল্লুর বলেন, "আমরা নির্বাচনে যাব। কারও জন্য বসে থাকব না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/ডিডি/এমএইচবি/২২৫২ ঘ.