২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোন দল নির্বাচনে না গেলে মঙ্গলজনক হবে না: আমু

আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেছেন, গণতন্ত্রে উত্তরণের স্বার্থে সব দলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। "চার সিটি কর্পোরেশন এবং উপজেলা নির্বাচনে পরাজয়ের শংকা থেকে কোন দল নির্বাচনে না গেলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে না।" বৃহস্পতিবার চট্টগ্রামে এক ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেছেন, গণতন্ত্রে উত্তরণের স্বার্থে সব দলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। "চার সিটি কর্পোরেশন এবং উপজেলা নির্বাচনে পরাজয়ের শংকা থেকে কোন দল নির্বাচনে না গেলে তা দেশের জন্য মঙ্গলজনক হবে না।" বৃহস্পতিবার চট্টগ্রামে এক ইফতার মাহফিলে এই মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমু অর্থবহ নির্বাচনের জন্য শেখ হাসিনার শর্তহীন মুক্তি দাবি করে বলেন, "সরকার দেরিতে হলেও নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। কিন্তু খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনে মুক্তি দেয়া হলেও শেখ হাসিনার জামিনের বিরোধীতা করে সরকার নির্বাচন নিয়ে সংশয় তৈরি করেছে।" চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এই ইফতারের আয়োজন করে। স