২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতীতের মহাজোট শরিকদের নিয়ে আ. লীগের ইফতার

ইফতার মাহফিলের মধ্য দিয়ে দৃশ্যত মহাজোট পুনরুজ্জীবিত করার কাজ শুরু করেছে আওয়ামী লীগ। সাবেক মহাজোটের প্রায় সব শীর্ষ নেতা বুধবারের এই ইফতারে উপস্থিত ছিলেন। হুসেইন মুহাম্মদ এরশাদকে নিয়ে মতপার্থক্য থাকলেও মহাজোটকে ফিরিয়ে আনার ব্যাপারে প্রায় সবাই আশাবাদ ব্যক্ত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 03:00 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইফতার মাহফিলের মধ্য দিয়ে দৃশ্যত মহাজোট পুনরুজ্জীবিত করার কাজ শুরু করেছে আওয়ামী লীগ। সাবেক মহাজোটের প্রায় সব শীর্ষ নেতা বুধবারের এই ইফতারে উপস্থিত ছিলেন। হুসেইন মুহাম্মদ এরশাদকে নিয়ে মতপার্থক্য থাকলেও মহাজোটকে ফিরিয়ে আনার ব্যাপারে প্রায় সবাই আশাবাদ ব্যক্ত করেছেন। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের উল্টো দিকে প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই ইফতারে জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেইন মুহাম্মদ এরশাদ, বিকল্প ধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, গণ ফোরামের পঙ্কজ ভট্টাচার্য, এলডিপি'র শেখ রাজ্জাক আলী, ইসলামী ঐক্যজোটের একাংশের সভাপতি মিছবাহুর রহমান চৌধুরীসহ আওয়ামী লীগের নীতিনির্ধারক ও শরিক দলগুলোর নেতারা উপস্থিত ছিলেন। আর গণ ফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে দাওয়াত দেওয়া হয়নি। তবে দাওয়াত দেওয়া সত্ত্বেও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেউ আসেননি। যদিও আওয়ামী লীগের ভারপাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশারাফুল ইসলাম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, মহাজোটে সিপিবিকে আনার চেষ্টা হচ্ছে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান তার নির্বাচনী এলাকা ভৈরবে থাকায় দলের ইফতার মাহফিলে অংশ নিতে পারেননি। ইফতারে এরশাদ ও ইসলামী ঐক্যজোটের মিছবাহুর রহমানের উপস্থিতি নিয়ে শরিক দলগুলোর নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। অনুষ্ঠনে রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেছেন, "মহাজোট বলে এখন কিছু নেই। এটি এখন বায়বীয় একটি ব্যাপার। এই জোট গঠিত হয়েছিল ২২ জানুয়ারির (পরে বাতিল করা হয়) নির্বাচনকে সামনে রেখে। এখন নতুন পরিপ্রেক্ষিতে কী হবে তা ভবিষ্যতই বলে দেবে।" এরশাদের ব্যাপারে ওয়ার্কার্স পার্টির অবস্থান জানতে চাইলে তিনি বলেন, "জাতীয় পার্টির বিষয়ে আমরা আগের অবস্থানেই আছি।" স্বৈরাচারের সঙ্গে কোনরকম জোট করার বিরোধিতা করে আসছে দলটি। পঙ্কজ ভট্টাচার্য বলেন, "এরশাদের সঙ্গে জোট করার আগে তাকে নূর হোসেনের আত্মার কাছে মাফ চাইতে হবে।" ইসলামী ঐক্যজোটকে 'অসা