২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ ফোন প্রধান এন্ডারসের পদত্যাগ

গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এন্ডারস ইয়েনসেন 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে সোমবার পদত্যাগ করেছেন বলে প্রতিষ্ঠানটির উচ্চ পদস্থ কর্মকর্তারা জানিয়েছেন। গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো না হলেও এন্ডারস বিদ্যুত ডাকে তার সহকর্মীদের জানিয়েছেন, এবছরের শেষ নাগাদ প্রতিষ্ঠান ছেড়ে যাচ্ছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2008, 07:29 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৩ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- গ্রামীণ ফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এন্ডারস ইয়েনসেন 'ব্যক্তিগত কারণ' দেখিয়ে সোমবার পদত্যাগ করেছেন বলে প্রতিষ্ঠানটির উচ্চ পদস্থ কর্মকর্তারা জানিয়েছেন। গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো না হলেও এন্ডারস বিদ্যুত ডাকে তার সহকর্মীদের জানিয়েছেন, এবছরের শেষ নাগাদ প্রতিষ্ঠান ছেড়ে যাচ্ছেন তিনি। ২০১০ সালের অক্টোবর মাসে মেয়াদ শেষ হওয়ার কথা। প্রায় এক বছর আগে এরিক অসের স্থলাভিষিক্ত হওয়া এন্ডারস ইয়েনসেনের সামনে তখন ভিওআইপি কেলেংকারী। নাম প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা বলেন," ছেলের অসুস্থতার কারণে বারবার এন্ডারসকে ব্যাংকক-ঢাকা আসা যাওয়া করতে হয়। এটি অত্যন্ত চাপের।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জিএনএ/১৩২৩ ঘ.