২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের ওপর হামলা

ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মাহাতাব আলী মেথুর ওপর সোমবার দুপুরে হামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 01:29 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ফরিদপুর, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ মাহাতাব আলী মেথুর ওপর সোমবার দুপুরে হামলা হয়েছে। স্থানীয় লোকজন ও পৌরসভার কর্মচারিরা ইকরাম (২৫) নামের এক হামলাকারীকে ধরে ফেলে। অন্যরা পালিয়ে যায়। মেয়র মাহাতাব আলী সাংবাদিকদের বলেন, "আমি পৌরসভার গাড়ি নিয়ে অফিস থেকে বের হওয়ার সময় পৌরভবনের প্রধান ফটকের কাছে ওরা আমার গাড়ির গতিরোধ করে গাড়িতে লাথি মারতে থাকে। আমি নেমে এলে ইকরাম নামের এক সন্ত্রাসী আমার শার্টের কলার ধরে কিল ঘুষি মারতে থাকে। এ সময় পৌরসভার কর্মচারি ও স্থানীয় লোকজন এসে ইকরামকে ধরে ফেলে।" কোতয়ালী থানার উপ-পরিদর্শক সুনীল কর্মকার জানান, এ ব্যাপারে ভারপ্রাপ্ত মেয়র মামলা করেছেন। আটক ইকরামকে থানায় সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯২১ ঘ.