২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ সেলিম জামিনে মুক্ত

আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম সোমবার জামিনে মুক্তি পেয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে দুপুরে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন উপ মহা কারাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 06:31 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম সোমবার জামিনে মুক্তি পেয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে দুপুরে তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন উপ মহা কারাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১২ টার দিকে শেখ সেলিমের প্রিজন সেল থেকে কারারক্ষী সরিয়ে নেওয়ার মধ্য দিয়ে তাকে মুক্তি দেওয়া হয়।" বিচারাধীন দুই মামলায় জামিন পেয়ে ছাড়া পেলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম। এর মধ্যে একটি চাঁদাবাজির মামলা এবং অপরটি অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলা। চাঁদাবাজি মামলার বাদি ব্যবসায়ী আজম জে চৌধুরী। এ মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাও আসামি। শেখ সেলিম হাসিনার ফুপাতো ভাই। সেলিমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ সেলিমকে গত বছরের ২৯ মে গ্রেপ্তার করা হয়। গত বছরের ১৩ জুন দায়ের করা আজম চৌধুরীর মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা বাদির কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন। গত ১৩ জানুয়ারি এ মামলার অভিযোগ গঠন হয়। সেলিমের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করা হয় গত ২৩ এপ্রিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএআর/এমআই/১২২৪ ঘ.