২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিন হুদার বিরুদ্ধে অভিযোগ গঠনের ব্যাপারে আদেশ বুধবার

বিনা অনুমতিতে টেলুলার ও বেতার যন্ত্রপাতি রাখার অভিযোগে রোববার ব্যবসায়ী আমিন হুদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়েছে। আদালত আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) এ বিষয়ে আদেশ দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 01:36 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনা অনুমতিতে টেলুলার ও বেতার যন্ত্রপাতি রাখার অভিযোগে রোববার ব্যবসায়ী আমিন হুদার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়েছে। আদালত আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) এ বিষয়ে আদেশ দেবে। দুপুরে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠনের শুনানির পর বিচারক মো. আজিজুল হক এই তারিখ ধার্য করেন। গতবছর ২৫ অক্টোবর গভীর রাতে র‌্যাব-১ এর একটি দল এম বি মাল্টিকেয়ার টেকনোলজিস লিমিটেডের শীর্ষ কর্মকর্তা আমিন হুদাকে গ্রেপ্তার করে। ওই অভিযানে আমিন হুদার গুলশানের বাসা ও অফিস থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, মদ ও ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৬ অক্টোবর আমিন হুদার বিরুদ্ধে গুলশান থানায় মাদক আইনে দুটি এবং বিনা অনুমতিতে টেলুলার ও বেতার যন্ত্রপাতি রাখার অভিযোগে একটি মামলা হয়। গত ৮ সেপ্টেম্বর আমিন হুদা জামিনে মুক্তি পাওয়ার পরপরই তাকে জরুরি বিধিতে গ্রেপ্তার করে আবার কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/এমএইচবি/১৯৩২ ঘ.