২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাম দলগুলোর মিশ্র প্রতিক্রিয়া

জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রধান উপদেষ্টা দেওয়া ভাষণকে স্বাগত জানিয়েছে ওয়ার্কার্স পার্টি। কমিউনিস্ট পার্টিও সন্তোষ প্রকাশ করেছে। জাসদ (ইনু) বলছে প্রথমে জাতীয় নির্বাচন অনুষ্ঠান 'অভিনন্দনযোগ্য'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2008, 04:21 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২০( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে প্রধান উপদেষ্টা দেওয়া ভাষণকে স্বাগত জানিয়েছে ওয়ার্কার্স পার্টি। কমিউনিস্ট পার্টিও সন্তোষ প্রকাশ করেছে। জাসদ (ইনু) বলছে প্রথমে জাতীয় নির্বাচন অনুষ্ঠান 'অভিনন্দনযোগ্য'। তবে তিনটি দলই জরুরি আইন প্রত্যাহার না করার সমালোচনা করেছে। শনিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ আগামী ১৮ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা দেন। একই সঙ্গে উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ ২৪ ও ২৮ ডিসেম্বর দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে বলেও ঘোষণা দেন তিনি। প্রধান উপদেষ্টার ভাষণের পর ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধান উপদেষ্টা নির্বাচনের ঘোষণা দেওয়াকে আমরা স্বাগত জানাই। তার এই ঘোষণা জাতীয় নির্বাচন নিয়ে সংশয় দূর করতে সাহায্য করবে। তবে জরুরি অবস্থা প্রত্যাহার না হলে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে না।" মেনন 'এই মুহূর্তেই' জরুরি অবস্থা প্রত্যাহার, রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার ও নির্বাচন কমিশনের আইনকানুন স্পষ্ট করার দাবি জানান। কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া প্রতিক্রিয়ায় নির্বাচনের তারিখ ঘোষণায় সন্তোষ প্রকাশ করলেও একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন। সেলিম বলেন, "নির্বাচনের তারিখ ঘোষণায় আমরা সন্তুষ্ট। কিন্তু এই ঘোষণা অনুযায়ী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে নাকি আগের মতোই প্রহসনমূলক হবে তা নিয়ে সংশয়ের যথেষ্ট কারণ রয়েছে। কারণ প্রধান উপদেষ্টা তার ভাষণেই বলেছেন, দুর্নীতি বিরোধী অভিযান শ্লথ হয়েছে। কারণ সবাইকে নির্বাচনে আনার জন্য বড় দলগুলোর সঙ্গে সমঝোতা করতে হয়েছে।" তিনি বলেন,"অবাধ নির্বাচনের জন্য জনগণের গণতান্ত্রিক অধিকার পরিপূর্ণ ভাবে অবধারিত থাকা অপরিহার্য। এজন্য জরুরি আইন প্রত্যাহার অপরিহার্য।" জাতীয় সমাজতান্ত্রিক দলের ( জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, "সর্বাগ্রে জাতীয় সংসদ নির্বাচন অভিনন্দনযোগ্য। আর জরুরি আইন প্রত্যাহার না করা নিন্দ্যনীয়। তাছাড়া জাতীয় নির্বাচনের ৬ দিন ও ১০ দিনের মাথায় উপজেলা নির্বাচন তারিখ বাস্তবসম্মত নয়।" ইনু বলেন, উপজেলা নির্বাচনের তৎপরতা জাতীয় নির্বাচনে ব্যাঘাত ঘটাতে পারে। জাতীয় নির্বাচনের গেজেট প্রকাশের পর উপজেলা নির্বাচন করা উচিত বলে মত দেন তিনি। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ( বাসদ) আহ্বায়ক খালেকুজ্জামান এক বিবৃতিতে বলেন " নির্বাচন যেভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে গণতন্ত্র প্রতিষ্ঠার বদলে দুর্নীতি ও দুর্নীতিবাজদের পুনর্বাসনই হবে মাত্র। জরুরি অবস্থা যে কোনও মাত্রায়ই হোক বহাল রেখে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হতে পারে না।" তিনি অবিলম্বে জরুরি আইন সম্পূর্ণ প্রত্যাহার, কালো টাকা, সন্ত্রাস ও সা