২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি'তে গণতন্ত্র নেই: জিল্লুর

বিএনপিতে গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। তিনি বলেন, "কাউকে দলের চেয়ারপার্সান করতে হলে তা করবে দলের কাউন্সিলররা, প্রশাসনিকভাবে নয়। ক্ষমতার লোভ থাকলে যা হয় এটা তারই পরিণাম। খালেদা জিয়াকে আজীবন চেয়ারপার্সান ঘোষণা দেওয়া হাস্যকর, প্রলাপের মতো শোনায়। বিএনপিতে গণতন্ত্র নেই; গণতন্ত্রের লেশমাত্র নেই।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিএনপিতে গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। তিনি বলেন, "কাউকে দলের চেয়ারপার্সান করতে হলে তা করবে দলের কাউন্সিলররা, প্রশাসনিকভাবে নয়। ক্ষমতার লোভ থাকলে যা হয় এটা তারই পরিণাম। খালেদা জিয়াকে আজীবন চেয়ারপার্সান ঘোষণা দেওয়া হাস্যকর, প্রলাপের মতো শোনায়। বিএনপিতে গণতন্ত্র নেই; গণতন্ত্রের লেশমাত্র নেই।" জিল্লুর রহমানের গুলশানের বাসায় রোববার মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে খালেদা জিয়াকে আজীবন বিএনপি প্রধান করা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জিল্লুর রহমান এ কথা বলেন। বিএনপি গণতন্ত্রের চর্চা হয় না দাবি করে তিনি বলেন, "দলের কাউন্সিলররা চেয়ারপার্সন নির্বাচন করবেন, এটাই স্বতঃসিদ্ধ নিয়ম।" এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "তারা দলীয় সভানেত্রীর (শেখ হাসিনা) দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। তার মুক্তির জন্য কর্মসূচির ব্যাপারে 'অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে'। প্রয়োজনে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/টিএইচ/