২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা

সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ। শুক্রবার রাতে শহীদ মইনুল সড়কের বাসায় খালেদার সঙ্গে চার উপদেষ্টাদের বৈঠককালে ফখরুদ্দীন সাবেক প্রধানমন্ত্রীকে ফোন করে প্রায় ১০মিনিট কথা বলেন। উপদেষ্টারা বিএনপি প্রধানকে সম্ভব হলে আগামী রোববারের মধ্যে সরকারের সঙ্গে সংলাপে বসার অনুরোধ জানালে তিনি বলেছেন, দলের নেতাদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব তিনি ব্যবস্থা করবেন। দু'নেত্রীকে এক টেবিলে আলোচনায় বসাতে সরকারের উদ্যোগের ব্যাপারেও তিনি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2008, 08:43 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ। শুক্রবার রাতে শহীদ মইনুল সড়কের বাসায় খালেদার সঙ্গে চার উপদেষ্টাদের বৈঠক কালে ফখরুদ্দীন সাবেক প্রধানমন্ত্রীকে ফোন করে প্রায় ১০মিনিট কথা বলেন। উপদেষ্টারা বিএনপি প্রধানকে সম্ভব হলে আগামী রোববারের মধ্যে সরকারের সঙ্গে সংলাপে বসার অনুরোধ জানালে তিনি বলেছেন, দলের নেতাদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব তিনি ব্যবস্থা করবেন। দু'নেত্রীকে এক টেবিলে আলোচনায় বসাতে সরকারের উদ্যোগের ব্যাপারেও তিনি ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। বৈঠকে অংশগ্রহণকারী অন্য তিন উপদেষ্টা হচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ ও যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের। বনানীর ডিওএইচএস কমিনিউনিটি সেন্টারে হোসেন জিল্লুর সাংবাদিকদের বলেন, "আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে, সম্ভব হলে আগামী রোববারের মধ্যেই সংলাপে অংশ নেওয়ার জন্য বিএনপিকে অনুরোধ করেছি। সংলাপের আনুষ্ঠানিক আমন্ত্রণ আগেই দেওয়া হয়েছে। তিনিও দ্রুত সংলাপের বসার ব্যাপারে সম্মত হয়েছেন। খালেদা জানিয়েছেন, দলের নেতাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি আমাদের জানাবেন।" "এর আগেই আমরা বলেছিলাম দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেত্রীকে এক টেবিলে আনার উদ্যোগ নেবো" এ কথা স্বরণ করিয়ে তিনি বলেন, "এ বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। এ ব্যাপারে তার মনোভাব ইতিবাচক।" বৈঠককে ফলপ্রসু, সফল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে মন্তব্য করে হোসেন জিল্লুর বলেন, "ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের সময়সূচি, নির্বাচনোত্তর রাজনৈতিক