২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সঙ্গে আলোচনা, রোববারের মধ্যে সংলাপ বিবেচনা করবেন খালেদা

খালেদা জিয়া সরকারের সঙ্গে রোববারের মধ্যে সংলাপের বসার প্রস্তাব বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনিসহ চার উপদেষ্টা শুক্রবার রাতে খালেদার সঙ্গে তার মইনুল সড়কে বাসায় প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন। বৈঠক চলাকালে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপারসনের সঙ্গে প্রায় ১০মিনিট কথা বলেন। শেখ হাসিনার সঙ্গে তাকে এক টেবিলে আলোচনায় বসাতে সরকারের ইচ্ছার ব্যাপারেও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন খালেদা। বিস্তারিত জানতে জিপি, একটেল কিংবা বাংলালিংক থেকে ডায়াল করুন ২৩২৪ নম্বরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2008, 06:24 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়া সরকারের সঙ্গে রোববারের মধ্যে সংলাপের বসার প্রস্তাব বিবেচনা করে দেখবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনিসহ চার উপদেষ্টা শুক্রবার রাতে খালেদার সঙ্গে তার মইনুল সড়কে বাসায় প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন। বৈঠক চলাকালে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ সদ্য কারামুক্ত বিএনপি চেয়ারপারসনের সঙ্গে প্রায় ১০মিনিট কথা বলেন। শেখ হাসিনার সঙ্গে তাকে এক টেবিলে আলোচনায় বসাতে সরকারের ইচ্ছার ব্যাপারেও ইতিবাচক মনোভাব দেখিয়েছেন খালেদা। বৈঠক শেষে হোসেন জিল্লুর রহমান বনানীর ডিওএইচএস কমিনিউনিটি সেন্টারে হোসেন জিল্লুর সাংবাদিকদের বলেন, "আমরা অতি দ্রুততম সময়ের মধ্যে, সম্ভব হলে আগামী রোববারের মধ্যেই সংলাপে অংশ নেওয়ার জন্য বিএনপিকে অনুরোধ করেছি। সংলাপের আনুষ্ঠানিক আমন্ত্রণ আগেই দেওয়া হয়েছে। তিনিও দ্রুত সংলাপের বসার ব্যাপারে সম্মত হয়েছেন। খালেদা জানিয়েছেন, দলের নেতাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি আমাদের জানাবেন।" "এর আগেই আমরা বলেছিলাম দেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেত্রীকে এক টেবিলে আনার উদ্যোগ নেবো" এ কথা স্বরণ করিয়ে দিয়ে তিনি বলেন, "এ বিষয়ে খালেদা জিয়ার সঙ্গে আলোচনা হয়েছে। তার মনোভাব ইতিবাচক।" বৈঠককে ফলপ্রসু, সফল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে মন্তব্য করে হোসেন জিল্লুর বলেন, "ডিসেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠান, নির্বাচনের সময়সূচি, নির্বাচনোত্তর রাজনৈতিক