২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা-নিজামী একান্ত বৈঠক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে তার সেনানিবাসের বাসায় জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর সঙ্গে "একান্ত" বৈঠক করেছেন। সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2008, 08:10 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে তার সেনানিবাসের বাসায় জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামীর সঙ্গে "একান্ত" বৈঠক করেছেন। সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্য জানিয়েছে। নির্বাচনী সংলাপ ও ডিসেম্বরে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে অংশ নেবেন বলে সাবেক প্রধানমন্ত্রীর ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চারদলীয় জোটের দুই শীর্ষ নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হল। এক বছর সাত দিন পর বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়ে খালেদা জিয়া বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "চারদলীয় জোট ঐক্যবদ্ধভাবে আগামীতে নির্বাচন করবে এবং জনগণের রায় নিয়ে আবার সরকার গঠন করবে।" দু'দলই স