২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সুর ধরে ইসির বৈঠকে যাচ্ছে না জামায়াত

ইসির সঙ্গে সোমবার বৈঠকে বসছে না জামায়াতে ইসলামী। সকালে প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো এক চিঠিতে জামায়াত বলেছে ইতিপূর্বে অনুষ্ঠিত দুইটি সংলাপে অংশগ্রহণ করলেও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তা 'বন্তুনিষ্ঠ ও ইতিবাচক' কোন ফল দিয়েছি বলে তাদের কাছে প্রতীয়মান হয়নি। (আরো তথ্যসহ ১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 05:18 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসির সঙ্গে সোমবার বৈঠকে বসছে না জামায়াতে ইসলামী। সকালে প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো এক চিঠিতে জামায়াত বলেছে ইতিপূর্বে অনুষ্ঠিত দুইটি সংলাপে অংশগ্রহণ করলেও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তা 'বন্তুনিষ্ঠ ও ইতিবাচক' কোন ফল দিয়েছি বলে তাদের কাছে প্রতীয়মান হয়নি। (আরো তথ্যসহ ১) চিঠিটি লিখেছেন জামায়াত সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। বেলা দুইটায় ওই বৈঠক হওয়ার কথা ছিল। ভোট জালিয়াতি প্রতিরোধে স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবহার ও কোনো প্রার্থীই পছন্দ না হলে ভোটারের গণতান্ত্রিক অধিকারের প্রতি সম্মান দেখাতে 'না' ভোট দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছে চিঠিতে তার বিরোধিতা করেছে জামায়াত। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের বিরুদ্ধে ইতিমধ্যে তাদের করা রিটের কথাও এতে উল্লেখ করা হয়েছে। এছাড়া নির্বাচনী আসন সীমানা পুনর্র্নিধারণ, ৩০শে জুনের মধ্যে ভোটার তালিকা চূড়ান্ত না হওয়া ইত্যাদি পদক্ষেপ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে 'জটিল থেকে জটিলতর' করে তুলেছে বলে মন্তব্য করা হয়। জামায়াত সেক্রেটারি জেনারেল গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ-২০০৮ এর তিনটি বিষয়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে তার রিট দাখিল করার কথা উল্লেখ করে বলেছেন বিষয়টি এখন আদালতে নিষ্পত্তির অপেক্ষায়। চিঠির শেষে আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেন, "সার্বিক বিবেচনায় এ মুহূর্তে সংলাপ ইতিবাচক কোন ফল দেবে বলে মনে হয়না। এ সকল অবস্থা বিবেচনা করে ৮ সেপ্টেম্বর সোমবারের বৈঠকে যোগদান করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছেনা।" অনুকূল পরিবেশ সৃষ্টির 'বাস্তব পদক্ষেপ' গ্রহণসহ প্রথমে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করলেই বরং জাতি নির্বাচনমুখী হবে বলে তিনি অভিমত প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১১৪০ঘ.