ঢাকা, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের আসন্ন মুক্তির খবরে বুধবার দুপুরে বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি (সাবেক পিজি হাসপাতাল) এলাকায় গিয়ে বিএনপি কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন দলের দুই নেতা বরকতউল্লাহ বুলু ও এহছানুল হক মিলন।
'সংস্কারপন্থী' অভিযোগ করে কর্মীরা এ দুইজনকে লাঞ্ছিত করে।
দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকায় যান সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন।
তাকে দেখে বিএনপি কর্মীরা 'দালাল-দালাল'
bdnews24