২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুপুরে মুক্তি পাচ্ছেন তারেক: ছিদ্দিকী

তারেক রহমানকে বুধবার দুপুরে ছাড়া হবে বলে জানিয়েছেন উর্ধ্বতন একজন কারা কর্মকর্তা। কারা উপ মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বুধবার সকাল সাড়ে ১০ টায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2008, 04:44 AM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানকে বুধবার দুপুরে ছাড়া হবে বলে জানিয়েছেন উর্ধ্বতন একজন কারা কর্মকর্তা। কারা উপ মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বুধবার সকাল সাড়ে ১০ টায় টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান। তিনি বলেন, "তারেকের মুক্তি সংক্রান্ত সব কাগজপত্র কারাগারে এসে পৌঁছেছে। এসব কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করার পরপরই তাকে মুক্ত করা হবে। ধারণা করছি, দুপুর ১২টা থেকে ১টার মধ্যে তিনি মুক্তি পেতে পারেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এফএফ/জিএনএ/১০৩৫ ঘ.