২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইল পৌর মেয়র ও কাউন্সিলরসহ ২৮ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা

দুর্নীতি-অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে নড়াইল পৌরসভার মেয়র ও ১২ কাউন্সিলারসহ মোট ২৮ কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারের বিরুদ্ধে সাতটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2008, 05:25 PM

Updated : 26 Aug 2022, 02:12 PM

নড়াইল, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি-অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে নড়াইল পৌরসভার মেয়র ও ১২ কাউন্সিলারসহ মোট ২৮ কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারের বিরুদ্ধে সাতটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কমিশনের যশোর অঞ্চলের সহকারী পরিচালক মো. ওয়াজেদ আলী গাজী বৃহস্পতিবার সন্ধ্যায় নড়াইল সদর থানায় মামলাগুলো দায়ের করেন। এই ৭ মামলার আসমিরা হলেন- নড়াইল পৌরসভার মেয়র অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস; কাউন্সিলর খন্দকার আল মনসুর বিল্লাহ, সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চু, শরফুল্লাহ লিটু, আহম্মদ আলী খান, জাহাঙ্গীর বিশ্বাস, রফিকুল ইসলাম, বেলায়েত হোসেন, সাইফুল ইসলাম, জয়ন্তী রানী বিশ্বাস, রজিবুল ইসলাম, কাজল লতা, ইপি রানী; সাবেক সহকারী প্রকৌশলী নাজির আহমেদ; উপ সহকারী প্রকৌশলী আলাউদ্দিন মিয়া; সাবেক সহকারী প্রকৌশলী মো. ওয়াজিউর রহমান; পৌরসভার সাবেক সচিব মতিয়ার রহমান ও শফিকুল আলম; ঠিকাদার আনিসুর রহমান, এস এম আবদুল মুকিত লাবলু, তানজির আহমেদ, রাধে কুণ্ডু, এইচ এম সোহেল রানা পলাশ, এজাজুল হোসেন বাবু, জিল্লুর রহমান, রুবেল মিয়া, তৌফিকুর রহমান ও বাবলু বসু। সদর থানার উপ পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে হাট বাজার ইজারায় প্রদানে অনিয়ম, সড়ক সংস্কার ও উন্নয়নের কাজে অনিয়ম, পৌর মার্কেট নির্মাণে অনিয়ম ও ভুয়া প্রকল্প দেখিয়ে পৌরসভার অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/২৩২৬ ঘ.