২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি সমর্থক আইনজীবীদের মানববন্ধন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সকল কারাবন্দি রাজনৈতিক নেতার মুক্তির দাবিতে বিএনপি সমর্থক আইনজীবীরা মানববন্ধন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 11:29 AM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই, ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ সকল কারাবন্দি রাজনৈতিক নেতার মুক্তির দাবিতে বিএনপি সমর্থক আইনজীবীরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে সুপ্রিম কোর্টের আইনজীবীরা এ মানববন্ধন করেন। কর্মসূচিতে অংশ নেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহ সম্পাদক ফাহিমা নাসরিন প্রমুখ। ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এসময় সাংবাদিকদের বলেন, "সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা গ্যাটকো ও নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিত করে দিয়েছে। এরপরও তাকে আটকে রেখে মানবাধিকার ও সংবিধান পরিপন্থী কাজ করা হচ্ছে।" তিনি আরও বলেন, "শুধুমাত্র এজাহারের ভিত্তিতে খালেদা জিয়াকে গ্রেপ্তার করে নয় মাস আটক রাখা হয়েছে। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগপত্র দেওয়া হয়েছে। কেবল এজাহারের ভিত্তিতে সাবেক একজন প্রধানমন্ত্রীকে নয় মাস আটক রাখার নজির পৃথিবীর আর কোথাও নেই।" জয়নাল আবেদীনও, খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটক রাখার অভিযোগ করে বলেন, তাকে মুক্তি দেওয়া না হলে আইনজীবীরা সারাদেশে আন্দোলন গড়ে তুলবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসকে/১৭২৫ঘ.