২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোনও শর্ত মেনে বিদেশ যাব না: খালেদার সাফ কথা

কোনও শর্তে নয়, মুক্তি নিয়ে দেশেই নিজের চিকিৎসা করাতে চান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি কারাবন্দি দুই ছেলের বর্তমান অসুস্থ অবস্থার জন্য সরকারকে দায়ী করে তাদের চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবিও জানিয়েছেন। প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 08:01 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনও শর্তে নয়, মুক্তি নিয়ে দেশেই নিজের চিকিৎসা করাতে চান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি কারাবন্দি দুই ছেলের বর্তমান অসুস্থ অবস্থার জন্য সরকারকে দায়ী করে তাদের চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবিও জানিয়েছেন। প্রধান রাজনৈতিক প্রতিবেদক সুমন মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। সোমবার দুপুরে সংসদ ভবনের বিশেষ আদালত-৩ এর গ্যাটকো মামলায় উপস্থিত হয়ে আইনজীবী ও সাংবাদিকদের সামনে এ অভিপ্রায় ব্যক্ত করে খালেদা বলেন,''জনগণকে দুঃখ-কষ্ট ফেলে আমি বিদেশে যেতে পারি না। কোনো শর্ত নয়, আমি দেশেই চিকিৎসা করাব। আমার দুই ছেলেকে বিদেশে পাঠাতে হবে। আইন সবার জন্য সমান হতে হবে।'' গ্যাটকো মামলায় সোমবার সকাল পৌণে ১১টায় সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে খালেদা জিয়া, অসুস্থ ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার ও মতিউর রহমান নিজামীসহ ১৭ জনকে আদালতে হাজির করা হয়। প্রায় এক ঘন্টার বেশি সময় আদালত চলার পর আগামী ২৪ জুন পরবর্তি শুনানি দিন ধার্য করা হয়। আদালত শেষ হওয়ার পর কাঠগড়ায় দাঁড়িয়ে খালেদা জিয়া তার দুই ছেলে তারেক রহমান ও কোকোর অসুস্থতার জন্য সরকারকে দায়ী করে বলেন,''এ সরকারই আমার দুই ছেলের এ অবস্থা করেছে। তারা এজন্য দায়ী।'' সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন,''আপনারা দেখেছেন, গ্রেপ্তারের আগে তারেক ও কোকোর এমন অবস্থা ছিল না। তারেক হেঁটে হেঁটে আদালতে এসেছে। আজ তারাই আমার দুই ছেলেকে এ অবস্থা করেছে।'' তিনি মেডিকেল বোর্ডের উদ্ধৃতি দিয়ে বলেন,''তাদের সুচিকিৎসা দেশে সম্ভব নয়। বিদেশে পাঠাতে হবে। আমি সরকারের কাছে দাবি জানাব, দ্রুত তাদের বিদেশে পাঠান।'' সাবেক প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে 'নিরপেক্ষ' আচরণ আশা করে বলেন,''এ সরকার নিরপেক্ষ হলে সবার প্রতি সমান আচরণ করতো। আমার স্বামী স্বাধীনতা ঘোষক, রাষ্ট্রপতি ছিলেন। আমি তিন তিন বার দেশের প্রধানমন্ত্রী ছিলাম। আমার ছেলেরা কোনো অন্যায় করেনি। তাদের প্রতি যে আচরণ করা হয়েছে, তা অন্যায়।'' তিনি দেশের বর্তমান দ্রব্যমূল্য পরিস্থিতি ও জীবন যাত্রার উচ্চব্যয়ে অবস্থায় উদ্বেগ প্রকাশ করে বলেন,''দেশে দুর্ভিক্ষাবস্থা বিরাজ করছে। তারা মানুষকে আলু খাওয়ার কথা বলে ফর্মূলা দিয়েছে, সেই আলুর দামও বেড়ে গেছে। সরকারি কর্মচারিদের ২০ ভাগ মহার্ঘ ভাতা দেওয়া হয়েছে, অন্যদের অবস্থা কি হবে? এভাবে দেশ চলতে পারে না। তাই আমরা কোনো সিলেকশন নয়, অবিলম্বে নির্বাচন চাই। এজন্য জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে।'' বিএনপি প্রধান বলেন,''সব দলের অংশ গ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যারা জনগনের রায় নিয়ে ক্ষমতায় বসবে, তা মেনে নিতে আমাদের বিন্দু মাত্র অনীহা নেই।'' সকাল ১১টা ৫০ মিনিটে বিচারক শাহেদ নুরউদ্দিনের আদালতে আসার পর কার্যক্রম শুরু হয়। খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মাসুদ আহমেদ তালুকদার বক্তব্য রাখেন। মামলা চলাকালে কোকো অসুস্থ হয়ে পড়ায় আদালত তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিয়ে যাওয়ার আদেশ দেন। এর আগে খালেদা জিয়া কোকোর মাথায় হাত দিয়ে স্নেহের পরশ বুলিয়ে দেন এবং তার কুশল জানতে চান। তারা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 'শুনানি একমাস অপেক্ষমান থাকার' আদেশ আদালতে উপস্থাপন করে বলেন,'' যেহেতু হাইকোর্টে মামলাটি একমাসের মধ্যে নিষ্পত্তি করতে আপিল বিভাগ বলেছেন। সেহেতু আদালতে এ ব্যাপারে মামলার কার্যক্রম স্থগিত থাকা প্রয়োজন।'' রাষ্ট্রপক্ষের আইনজীবী এস গোলাম হাফিজ মামলার কার্যক্রম স্থগিত করার বিরোধিতা করে বলেন,''সুপ্রিম কোর্টে আদেশের কপি আমরা পাইনি। এ অবস্থায় মামলাটি অভিযোগ গঠনের শুনানি হতে বাধা নেই।'' আসামী পক্ষের আইনজীবীরা এর বিরোধিতা করে আদালতে বলেন, আপিল বিভাগের আদেশ অনুযায়ী এক মাস পরে হলে মামলা চলে যাবে না। অবশ্যই সর্বোচ্চ আদালতের আদেশ মানতে হবে। রোববার আপিল বিভাগ গ্যাটকো মামলার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের শুনানি এক মাস অপেক্ষমান রাখার আদেশ দেন। এরপর আদালতের আদেশ দিয়ে খোন্দকার দেলোয়ার হোসেনসহ আইনজীবীরা খালেদা জিয়ার সঙ্গে ৪০ মিনিট কথা বলেন। একটা ২০ মিনিটে সাবেক প্রধানমন্ত্রীকে বিশেষ কারাগারে ফিরিয়ে নেয়া হয়। গত বছরের ২ সেপ্টেম্বর রাত ১১ টায় তেজগাঁও থানায় দুর্নীতি দমন কমিশন গ্যাটকো মামলা দায়ের করার কয়েক ঘণ্টা পর যৌথবাহিনী খালেদা জিয়া ও তার ছোট ছেলেকে গ্রেপ্তার করে। গ্যাটকো মামলায় অভিযুক্ত ২৪ জনের মধ্যে খালেদা জিয়ার ছোট ছেলে কোকোসহ ১৭ জন বর্তমানে কারাগারে আছেন। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সাত আসামি পলাতক রয়েছেন। মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক গত ২৮ মে মামলার নথিপত্র বিচারের জন্য বিশেষ আদালত-৩ এ পাঠান। দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের পণ্যবাহী কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গে