২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের টিন আত্মসাত মামলায় অব্যাহতি পেলেন জামায়াত নেতা মাওলানা সুবহান

ত্রাণের টিন আত্মসাৎ মামলায় জামায়াতের সংসদীয় দলের সাবেক উপনেতা মাওলানা আব্দুস সুবহানসহ জামায়াতের চার নেতাকে অব্যাহতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2008, 03:56 PM

Updated : 26 Aug 2022, 01:53 PM

পাবনা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রাণের টিন আত্মসাৎ মামলায় জামায়াতের সংসদীয় দলের সাবেক উপনেতা মাওলানা আব্দুস সুবহানসহ জামায়াতের চার নেতাকে অব্যাহতি দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার পাবনার বিশেষ আদালতের বিচারক নুরুন্নাহার ওসমানী তাদের মামলা থেকে অব্যাহতি দেন। গত বছর ২০ জুন পাবনা সদর থানা পুলিশ শহরের আল আমানা ক্লিনিক থেকে ২০ বান্ডিল ত্রাণের টিন উদ্ধার করে। এ ব্যাপারে পাবনা সদর থানায় আল আমানা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জামায়ত নেতা মাওলানা আব্দুস সুবহান, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা মোসলেম উদ্দিন ও পরিচালক নুরুল ইসলামকে আসামি করে মামলা হয়। পুলিশ পরিচালক নুরুল ইসলামকে গ্রেপ্তার করেন। পরে মামলাটি দুর্নীতি দমন কমিশনে স্থানান্তর করা হয়। জেলা দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রিজিয়া খাতুন তদন্ত শেষে চলতি মাসে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৮ ঘ.