২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাষণে প্রত্যাশিত বিষয় উঠে এসেছে: মোজাফফর

জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের ভাষণের প্রতিক্রিয়ায় টিআইবি'র চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদ বলেছেন, "এটা অপ্রত্যাশিত ছিল না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 04:50 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১২ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জাতির উদ্দেশে দেওয়া প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের ভাষণের প্রতিক্রিয়ায় টিআইবি'র চেয়ারম্যান অধ্যাপক মোজাফফর আহমেদ বলেছেন, "এটা অপ্রত্যাশিত ছিল না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টিআইবি প্রধান বলেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময়ের মতো যেসব বিষয় জানতে চেয়েছিল তা প্রধান উপদেষ্টার ভাষণে উঠে এসেছে। তিনি বলেন, "প্রধান উপদেষ্টা সংলাপের তারিখও ঘোষণা করেছেন এবং কী আলোচনা হবে তাও কিছুটা বলেছেন। সমঝোতার একটি বিষয় উঠে এসেছে। এখন আমাদের সংলাপের দিকে তাকিয়ে থাকতে হবে। তবে সংলাপে জামায়াত আসবে কিনা কিংবা তাদের সঙ্গে একসঙ্গে আলোচনা হবে কিনা সেটি পরিষ্কার হয়নি।" মোজাফফর আহমেদ বলেন, মূলত নির্বাচন কমিশন যেভাবে রোডম্যাপ করেছিল তার পরিপূরক এই ভাষণ। এতে সরকারের অবস্থানও পরিষ্কার হলো। এটা ভাল দিক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসকে/২২০৫ঘ.