বরিশাল, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক চিফ হুইপ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত আবদুল্লাহর বিরুদ্ধে দুটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে।
রোববার বরিশালের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক জুলফিকার আলী অভিযোগ গঠন করেন।
সরকারি আইনজীবী (পিপি) আব্দুস ছাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০২ সালের ২২ অক্টোবর আবুল হাসানাত আবদুল্লাহর বরিশাল নগরীর কালীবাড়ী রোডের বাসা থেকে যৌথবাহিনী ৬ লাখ ১০ হাজার ২৭৫ টাকা এবং ৩৫৫টি মুক্তিযোদ্ধার সনদ উদ্ধার করে।
এ ঘটনায় কোতয়ালি থানায় পৃথক দুটি মামলা হয়।
গত ২ এপ্রিল কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম দুদকের অনুমোদন সাপেক্ষে আদালতে দুটি মামলার অভিযোগপত্র দেন।
আবুল হাসানাত আবদুল্লাহ বর্তমানে এখন পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৩ ঘ.
bdnews24