ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃহষ্পতিবার বিকালে সংসদ ভবনের বিশেষ কারাগারে বন্দী শেখ হাসিনার সঙ্গে তার কয়েকজন আত্মীয় দেখা করেছেন।
কারা উপ মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই ফুফাতো বোন শাহিদা শেলী জামান, সুলতানা শেখ রেখা, খালাতো বোন ফরিদা শেখ এবং চাচী রাজিয়া খাতুন প্রায় পৌনে দুই ঘন্টা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সময় কাটান। এসময় সুলতানা শেখ রেখার দুই শিশু সন্তানও ছিল। তারা পারিবারিক বিষয় নিয়ে কথা বলেছেন।
শেখ হাসিনার এই চার আত্মীয় বিকেল সোয়া চারটায় পৃথক গাড়ি নিয়ে বিশেষ কারাগারে যান এবং সন্ধ্যা ৬টার দিকে বেরিয়ে আসেন।
শেখ হাসিনাকে তার ধানমন্ডির বাসা থেকে ২০০৭ সালের ১৬ জুলাই গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোনেন্টফোর ডটকম/এলএইচ/একেএম/এসকে/১৯৫৮ঘ.
bdnews24