২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে: আনোয়ার চৌধুরী

যুক্তরাজ্যের বিদায়ী হাই কমিশনার আনোয়ার চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। এর কোনো বিকল্প নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2008, 01:38 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

পিরোজপুর, মে ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের বিদায়ী হাই কমিশনার আনোয়ার চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী এ বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। এর কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার ঘূর্ণিদুর্গত পিরোজপুর জেলার মঠবাড়িয়ার মাঝেরচর এলাকা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। আনোয়ার চৌধুরী বলেন, "জাতীয় সংসদ নির্বাচনের জন্য দেশ থেকে জরুরি অবস্থা পুরোপুরি তুলে না নেওয়া গেলেও শিথিল করে তার মধ্যেই নির্বাচন করতে হবে।" সকালে সি প্লেনে করে বলেশ্বর নদে অবতরণের পর আনোয়ার চৌধুরী মাঝের চর এলাকায় ব্রিটিশ সরকারের অর্থায়নে পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং স্থানীয় দুর্গতদের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নেন। তিনি সেখানে ব্রিটিশ সরকারের অর্থায়নে দুর্গতদের জন্য নির্মিত ১১৬টি ঘর উদ্বোধন করেন। পরে তা দুর্গতদের কাছে হস্তান্তর করা হয়। বৃটিশ বিজনেস গ্র"পের (বিবিজে) তত্ত্বাবধানে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আনোয়ার চৌধুরী বলেন, তার সরকার বাংলাদেশকে আরও ৬ কোটি ডলার অর্থ সাহায্য দেবে। এ সময় দুর্গত এলাকার লোকজন বিদায়ী হাই কমিশনারকে দুটি শীলত পাটি উপহার দেয়। অন্যান্যের মধ্যে ব্রিটেনের ডিউক অব গ্লস্টার, পিরোজপুরের জেলা প্রশাসক মো. তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গাজী মো. রেজাউল করিম, মঠবাড়িয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম হুমায়ুন কবির প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৯২৫ ঘ.