২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমানসহ ১২ জনের বিরুদ্ধে চাঁদাবাজি মামলায় রায় বুধবার

সাবেক শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানসহ ১২ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলায় বুধবার রায় হবে। ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলতাফ হোসাইন এ রায় দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2008, 01:41 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানসহ ১২ জনের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলায় বুধবার রায় হবে। ঢাকার ৬ষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলতাফ হোসাইন এ রায় দেবেন। দ. কেরানীগঞ্জ আগানগর এলাকার খাজা সুপার মার্কেটের মালিক হাজী রফিউল আলম বাদি হয়ে গত বছরের ৬ মার্চ দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন । বাদি তার অভিযোগে বলেন, ২০০৪ সালের ২৬ জুন আমান উল্লাহ আমানের নির্দেশে অন্য আসামিরা তার মার্কেটের সীমানা প্রাচীর ভেঙে ফেলে এবং পরে ২৫ লাখ টাকা চাঁদা দাবি করে। অভিযোগে আরো বলা হয়, চাঁদা না দিলে মার্কেটের ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হলে বাধ্য হয়ে আমানকে নগদ ১৫ লাখ টাকা চাঁদা দেওয়া হয়। জরুরি ক্ষমতা বিধিমালার অন্তর্ভূক্ত এ মামলার অন্য আসামিরা হচ্ছেন কারাগারে থাকা এস এম ফিরোজ আলম এবং আব্দুল হামিদ লাল। পলাতক আসামিরা হচ্ছেন মজিবুর রহমান দীপু, মাস্তান, সৈকত, মজিবর, হাজী আবদুল লতিফ, মো. হোসেন, জিল্লুর রহমান জিল্লু, আবুল কালাম এবং মো. রাজা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৯৩৪ঘ.