২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, অশিক্ষা, দারিদ্র , উচ্চমূল্য এসব সমস্যা মোকাবেলায় আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 06:01 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, অশিক্ষা, দারিদ্র , উচ্চমূল্য এসব সমস্যা মোকাবেলায় আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যেতে হবে। শুক্রবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে 'অষ্টম বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাণিজ্য উপদেষ্টা বলেন, "পরিসংখ্যান সবকিছু প্রকাশ করে না। ...আমরা একটি নাজুক পরিস্থিতিতে যাত্রা শুরু করেছিলাম, এখন ক্রমেই উন্নতির পথে এগুচ্ছি।" বাংলাদেশের সম্ভাবনার কথা উল্লেখ করে তিনি বলেন, " আমাদের সম্ভাবনা অসীম। সাধারণ মানুষকে স্বপ্ন দেখতে উৎসাহিত করতে হবে। আমরা এখন বন্ধুর পথ পাড়ি দিচ্ছি । আমরা আশাবাদী দেশ এগিয়ে যাবে। " ইংরেজি দৈনিক ডেইলি স্টার ও আন্তর্জাতিক কুরিয়ার প্রতিষ্ঠান ডিএইচএল এর যৌথ উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। 'ডেইলি স্টার' সম্পাদক মাহফুজ আনাম বলেন, "ব্যবসায়ীদের কিছু সমস্যা স্বাভাবিক। কিছু সমস্যা মানুষের তৈরি। এ চ্যালেঞ্জ মোকাবেলা করে তাদেরকে দেশের জন্য কাজ করতে হবে।" এবার এন্টারপ্রাইজেস অব দ্য ইয়ার লাভ করেছে বেঙ্গল প্লাস্টিক লিমিটেড, আউটস্ট্যানডিং উইমেন ইন বিজনেস পুরস্কার পেয়েছেন নিলুফার ফারুক (ইকেবানা) এবং বিজনেস পার্সন অব দ্য ইয়ার হয়েছেন গার্মেন্টস ব্যবসায়ী ভিয়েলাটেক্স গ্র"পের চেয়ারম্যান কে এম রেজাউল হাসানাত। অনুষ্ঠানে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী, এফবিসিসিআই সভাপতি আনিসুল হক, ডিএইচএল এর কান্ট্রি ম্যানেজার ডেসমন্ড কুইয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এসকে/২৩৫১ঘ.