২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসাধীন শেখ হাসিনার আদালতে হাজির হওয়া নিয়ে সংশয়

শেখ হাসিনা শনিবার হাসপাতালে ভর্তি হওয়ায় রোববার তিনি আদালতে হাজির হতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা শনিবার হাসপাতালে ভর্তি হওয়ায় রোববার তিনি আদালতে হাজির হতে পারবেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী। মেজর ছিদ্দিকী স্কয়ার হাসপাতালে সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা এখন সুস্থ আছেন। তবে আগামীকাল (রোববার) তিনি আদালতে যেতে পারবেন কিনা এ ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।" রোববার সংসদ ভবনের বিশেষ এজলাসে শেখ হাসিনার বিরুদ্ধে মিগ-২৯ ক্রয় দুর্নীতি মামলার শুনানির কথা রয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আওয়ামী লীগ সভানেত্রীকে স্ব^াস্থ্য পরীক্ষার জন্য বিশেষ কারাগার থেকে স্কয়ার হাসপাতালে আনা হয়। হঠাৎ করে রক্তচাপ ওঠানামা করতে থাকায় দুপুরের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত বুধবার ঢাকা বিশেষ বিভাগীয় জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার ২০ এপ্রিল সব আসামীর উপস্থিতিতে মিগ-২৯ ক্রয় দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/এমএআর/২২০৮ঘ.