২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তি ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: জিল্লুর রহমান

শেখ হাসিনার মুক্তি ছাড়া দেশে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। হাসিনার মুক্তি ও 'সুচিকিৎসা' নিশ্চিত করার দাবিতে যুব মহিলা লীগের সংগৃহীত দুই লাখ গণস্বাক্ষর হস্তান্তর অনুষ্ঠানে বুধবার তিনি বলেন, "ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে সরকার আমাদের আশ্বস্ত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 09:19 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

ঢাকা, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তি ছাড়া দেশে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান। হাসিনার মুক্তি ও 'সুচিকিৎসা' নিশ্চিত করার দাবিতে যুব মহিলা লীগের সংগৃহীত দুই লাখ গণস্বাক্ষর হস্তান্তর অনুষ্ঠানে বুধবার তিনি বলেন, "ডিসেম্বরের মধ্যে নির্বাচনের ব্যাপারে সরকার আমাদের আশ্বস্ত করেছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে দেশের অশান্ত পরিবেশকে শান্ত করতে হবে। শেখ হাসিনার মুক্তির মাধ্যমেই এই অশান্ত পরিবেশ শান্ত করা সম্ভব।" গুলশানে জিল্লর রহমানের বাসায় যুব মহিলা লীগের নেতাকর্মীরা সংগৃহীত স্বাক্ষরের বই হস্তান্তর করে । গত ২৭ মার্চ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবমহিলা লীগ এই স্বাক্ষর অভিযান শুরু করে। সংগঠনটির সাধারণ সম্পাদক অপু উকিল জানান, সংগৃহীত দুই লাখ স্বাক্ষর সম্বলিত আবেদন রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দেওয়া হবে। শেখ হাসিনাকে বিনা কারণে অত্যন্ত অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে অভিযোগ করে জিল্লুর রহমান বলেন, "শক্তি প্রয়োগ করে কেউ কখনও ক্ষমতায় টিকে থাকতে পারেনি। সব সময় সত্যের জয় হয়েছে। সত্যের জয় অনিবার্য।" অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, মতিয়া চৌধুরী এবং কেন্দ্রীয় নেতা আব্দুল মান্নান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এমআই/১৫০৯ ঘ.