২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনায় বসলেই বিএনপির সমস্যা মিটে যাবে: সাইফুর

বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী চেয়ারপারসন এম সাইফুর রহমান বলেছেন, বিএনপির দুই অংশকে এক করতে হলে চিঠি চালাচালির প্রয়োজন নেই, একসঙ্গে বসে আলোচনা করলেই সমাধান হয়ে যাবে। শুক্রবার রাতে গুলশানে নিজের বাসায় দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সন্ধ্যা থেকে দীর্ঘ আড়াই ঘণ্টার এ বৈঠকে দলের ঐক্য প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা এবং ২৬ মার্চের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর সাইফুর সাংবাদিকদের বলেন, "বিএনপিতে মতভিন্নতা রয়েছে, তাই বলে কোনও বিভক্তি নেই। আমাদের মধ্যে গঠনমূলক আলোচনা হলে সবকিছুই ঠিক হয়ে যাবে। এখন কথাবার্তা চলছে, আশা করি সাফল্য পাব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী চেয়ারপারসন এম সাইফুর রহমান বলেছেন, বিএনপির দুই অংশকে এক করতে হলে চিঠি চালাচালির প্রয়োজন নেই, একসঙ্গে বসে আলোচনা করলেই সমাধান হয়ে যাবে। শুক্রবার রাতে গুলশানে নিজের বাসায় দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সন্ধ্যা থেকে দীর্ঘ আড়াই ঘণ্টার এ বৈঠকে দলের ঐক্য প্রক্রিয়ার সর্বশেষ অবস্থা পর্যালোচনা এবং ২৬ মার্চের কর্মসূচি নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর সাইফুর সাংবাদিকদের বলেন, "বিএনপিতে মতভিন্নতা রয়েছে, তাই বলে কোনও বিভক্তি নেই। আমাদের মধ্যে গঠনমূলক আলোচনা হলে সবকিছুই ঠিক হয়ে যাবে। এখন কথাবার্তা চলছে, আশা করি সাফল্য পাব।" আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশ নিয়ে বিএনপি আবার ক্ষমতায় যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে বিএনপির কর্মসূচি প্রসঙ্গে স্থায়ী কমিটি মনোনীত দলের অস্থায়ী মহাসচিব হাফিজ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই দিন বিএনপি জাতীয় স্মৃতিসৌধ এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে। শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণ কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মান্নান ভূঁইয়া, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহাবুবুর রহমান, চেয়ারপরসনের উপদেষ্টা জেড এ খান, এ এইচ এম মোফাজ্জল করিম, এম এ হাকিম, দলের সহ-সভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সাবেক শিক্ষা মন্ত্রী ড. ওসমান ফারুকসহ দলের সাবেক ২৫ জন সাংসদ ও কেন্দ্রীয় নেতা উপস্থিত এ বৈঠকে অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জিএমএ/জেকে/এমএ/১০০২ঘ.