২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সঙ্গে দেখা করতে পারেননি ব্যক্তিগত চিকিৎসকরা

রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। বুধবার দুই চিকিৎসক হাসপাতালে গিয়েও দেখা করতে পারেননি হাসিনার সঙ্গে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 09:05 AM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। বুধবার দুই চিকিৎসক হাসপাতালে গিয়েও দেখা করতে পারেননি হাসিনার সঙ্গে। এদিকে পরীক্ষার জন্য বুধবার শেখ হাসিনার রক্ত ও প্রস্রাবের নমুনা সংগ্রহ করা হয়েছে। বৃহস্পতিবার তার চোখ পরীক্ষা করা হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। কারা কর্মকর্তা মেজর সামসুল হায়দার ছিদ্দিকী জানিয়েছেন, শেখ হাসিনা ভালো আছেন। স্কয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জন গোমেজ বুধবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ শেখ হাসিনার রক্ত ও প্রস্রাব পরীক্ষা করা হচ্ছে। আগামীকাল চোখের চিকিৎসক দেখানো হবে। এরপর আল্ট্রাসনোগ্রাম করানো হতে পারে ।" তিনি বলেন, "শেখ হাসিনার ত্বকের সমস্যা রয়েছে। এজন্যও চিকিৎসক দেখানো হবে। এছাড়া তার রক্তচাপেরও সমস্যা আছে। তার আরও যে সব সমস্যা আছে, তার জন্যও সংশ্লিষ্ট চিকিৎসক দেখানো হবে।" জন গোমেজ জানান, অধ্যাপক সানোয়ারের নেতৃত্বে নয় সদস্যের একটি চিকিৎসক দল শেখ হাসিনাকে দেখছেন। বাইরের কোনও চিকিৎসক শেখ হাসিনাকে দেখেছেন কি না, জানতে চাইলে জন গোমেজ বলেন, "বাইরের কোনও ডাক্তার তাকে (হাসিনাকে) দেখতে চাইলে আমাদের আপত্তি নেই। তবে এজন্য কারা কর্তৃপক্ষের অনুমতি লাগবে।" কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বুধবার স্কয়ার হাসপাতাল থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা ভালো আছেন। স্কয়ার হাসপাতালের চিকিৎসকরা তার রক্ত এবং প্রস্রাব পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছেন। পর্যায়ক্রমে আরও পরীক্ষা করা হবে।" হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী এবং ডা. এবিএম আবদুল্লাহ বুধবার দুপুরে স্কয়ার হাসপাতালে যান। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত তারা হাসপাতালে ছিলেন। হাসপাতাল থেকে বেরিয়ে তারা সাংবাদিকদের বলেন, আমাদের দেড় ঘণ্টা বসিয়ে রেখেও শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি । কারা কর্তৃপক্ষের কেউও আমাদের সামনে আসেনি। অধ্যাপক মোদাচ্ছের আলী সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনার সঙ্গে কেন আমাদের দেখা করতে দেওয়া হয়নি, তা আমরা জানি না। আমরা হাসপাতালে সাব জেলের সামনে যাওয়ার পর নিরাপত্তা কর্মীরা ডিআইজি প্রিজন্সের সঙ্গে কথা বলার পরামর্শ দেয়। নিরাপত্তা কর্মীরা চিকিৎসকদের একটি তালিকা দেখায়, তাতে আমাদের নাম নেই। সেখানে শুধু ডা. মিল্ল