২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিকিৎসার জন্য হাসিনাকে বিদেশ পাঠানোর আহ্বান

উন্নত চিকিৎসার জন্য কারাবন্দি শেখ হাসিনাকে বিদেশ পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ক্রীড়া সংগঠন আবাহনী লিমিটেডের কর্মকর্তা, খেলোয়াড় ও সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 11:18 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উন্নত চিকিৎসার জন্য কারাবন্দি শেখ হাসিনাকে বিদেশ পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ক্রীড়া সংগঠন আবাহনী লিমিটেডের কর্মকর্তা, খেলোয়াড় ও সমর্থকরা। শনিবার এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান। আবাহনীর সাবেক চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী, আবাহনীর ফুটবল দলের সাবেক অধিনায়ক দেওয়ান শফিউল আরেফিন টুটুল, পরিচালক হারুনুর রশীদসহ ১৮৩ জন ওই বিবৃতিতে স্বাক্ষর করেন। শেখ হাসিনার শারীরিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, তিনি (শেখ হাসিনা) বিভিন্ন জটিল রোগে ভুগছেন এবং বিশেষজ্ঞদের মতে এর চিকিৎসা এদেশে সম্ভব নয়। তাই অবিলম্বে তাকে বিদেশ পাঠানো প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭০৬ ঘ.