২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকো মামলায় খালেদার জামিন আবেদন নাকচ

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন এবার নাকচ করলেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক। বুধবার সকাল সাড়ে ১০টায় শুনানির পর তার জামিন আবেদন নাকচ করে দেন তিনি। এর আগে গত ১৪ ফেব্র"য়ারি ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী একই মামলায় খালেদার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 06:06 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন এবার নাকচ করলেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক। বুধবার সকাল সাড়ে ১০টায় শুনানির পর তার জামিন আবেদন নাকচ করে দেন তিনি। এর আগে গত ১৪ ফেব্র"য়ারি ঢাকার তিন নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী একই মামলায় খালেদার জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন। জামিন আবেদনের শুনানিতে খালেদার পক্ষে অংশ নেন অ্যাডভোকেট সানাহউল্লা মিয়া, মাসুদ আহমেদ তালুকদার ও জয়ানাল আবেদিন মেজবা। আইনজীবীরা বলেন, ফেনী, কামতা, ছাতক গ্যাসফিল্ডের গ্যাস উত্তোলনের জন্য ২০০১ সালের ১৪ জুন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়ে সরকারের সঙ্গে 'নাইকো রিসোর্স' চুক্তি হয়। পরবর্তী সরকার এ চুক্তির ধারাবাহিকতা রক্ষা করেছে মাত্র। এ চুক্তিতে অভিযুক্তের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। তারা দাবি করেন, এজাহারের বর্ণনা অনুযায়ী সংশ্লিষ্ট দরপত্রটি মন্ত্রিসভা কমিটি ও টেকনিক্যাল কমিটি নিয়মমাফিক 'রুলস অফ বিজনেস' অনুযায়ী সারসংক্ষেপ তৈরি করে। এরপর খালেদার কাছে অনুমোদনের জন্য পাঠানো হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিদ্ধান্তটি তিনি অনুমোদন করেন। এ অনুমোদনে তার 'অসৎ' বা 'দুষ্টবুদ্ধি' ছিল না। ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁ থানায় মামলাটি দায়ের করা হয়। এ মামলায় ২০০১ সালের ৩ নভেম্বর থেকে ২০০৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেখানো হয় ঘটনাকাল। খালেদার আইনজীবীরা আদালতকে বলেন, মামলার এজাহারে মামলা দায়েরে ওই দুই বছর দেরি হওয়ার কোনো কারণ উল্লেখ করা হয়নি। অভিযুক্ত ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর থেকে উপকারাগারে অন্তরীণ আছেন। তার দুই ছেলেও আটক। খালেদা জিয়া কারাগারে 'জটিল' রোগে ভুগছেন ও মানসিকভাবে নির্যাতিত হচ্ছেন এ দাবি জানিয়ে আইনজীবীরা তাকে জামিনে মুক্তি দেওয়ার আবেদন জানায়। তারা বলেন, খালেদা জিয়া মামলাটিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং বিচারের মুখোমুখি হবেন। তবে আদালত শুনানি শেষে সরাসরি তার জামিন আবেদন নাকচ করে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জিএনএ/১১৫৯ ঘ.